শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার আলো পৌঁছে দিল বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সেবা কাজের অংশ উপজেলার তাইন্দং ইউনিয়নের জনসাধারনের মাঝে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মঙ্গলবার (৬ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের প্রত্যন্ত সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহন করেন।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পটি আয়োজন করা হয়। দুর্গম পাহাড়ি জনপদে যেখানে চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন, সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে এক অনন্য স্বস্তির বার্তা নিয়ে আসে।

ক্যাম্পে গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন (এফসিপিএস), মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী রোগীদের সেবা প্রদান করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। পাশাপাশি, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ ও খেলনা যা শিশুদের মুখে ছড়িয়ে দেয় উজ্জ্বল হাসির আলো।

ক্যাম্পে উপস্থিত থেকে উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান (পিএসসি) বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও জানান, দুর্গম পার্বত্য এলাকায় মানবতার সেবায় সেনাবাহিনীর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই নিরলস প্রচেষ্টা প্রমাণ করে উন্নয়ন ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী কেবল সীমান্ত রক্ষায় নয়, মানুষের হৃদয় জয়েও সমান অগ্রগামী।