শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

বিলাইছড়িতে মিনি স্টেডিয়ামের ওয়াশব্লক স্থাপনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেশন

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামের ওয়াশব্লক স্থাপনে অনিয়মের অভিযোগ এনে উপজেলার সচেতন জনগণ, ক্রীড়াবিদ এবং এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৬ মে) উপজেলার দীঘলছড়ি যুবসংঘ ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তারা দাবি করেন, ওয়াশব্লকটি ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রকৌশলী এসে মাঠের উত্তর পার্শ্বে নির্ধারণ করে নকশার লে-আউট করা হয়। কিন্তু সম্প্রতি ওয়াশব্লকটির নির্মাণ কাজ শুরু হলে তারা মন্ত্রণালয়ের নির্ধারিত স্থানে নির্মাণ না করে মাঠের বা গ্যালারীর দক্ষিণপার্শ্বে নির্মাণ শুরু করে এতে এলাকাবাসী বাধা দিলেও তাদের কথা গুরুত্ব না দিয়ে উপেক্ষা করা হয়েছে। তারা দাবি করেন দক্ষিণপার্শ্বে স্থাপন করা হলে খেলার মাঠের পরিসর সংকুচিত হয়ে যায়। এমনকি ওয়াশব্লকটি সরাসরি গোল লাইনের সীমা বরাবর স্থাপিত হচ্ছে। ফলে খেলার সময় ওখানে (ওয়াশব্লকে) নিতান্তই দুর্গটনা ঘটবে। তাই খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এছাড়া কর্ণারের বল কিক করার মতও জায়গা থাকেনা। তাই তারা তাদের মতামত উপেক্ষা করে এই অনিয়ম ও জোর পূর্বক সিদ্ধান্ত বাস্তবায়নকে দুঃখ এবং নিন্দা জানিয়েছেন।

সম্মেলনে তারা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত স্থান বাতিল কেন, কার নির্দেশে এবং কি উদ্দেশ্যে করা হলো? তদন্ত পূর্বক তাদের জবাবদিহির আওতায় আনার নিশ্চয়তা দাবি করেন। সম্মেলনে তারা দাবি তুলে ধরে বলেন, অবিলম্বে দক্ষিণ পাশে ওয়াশ ব্লক নির্মাণ কার্যক্রম স্থগিত করতে হবে। পূর্বনির্ধারিত বা অধিক উপযুক্ত স্থানে ওয়াশ ব্লক নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দিতে হবে বলে এ তিনটি বিষয় তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

এ বিষয়ে তারা উপজেলা নির্যবাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একখানা স্মারকলিপি পেশ করেছেন। তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে, বৃহত্তর জনস্বার্থে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিয়ারী প্রদান করেন।