শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাই বনাঞ্চল থেকে পাচারকালে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ পাখি উদ্ধার

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ব্যাঙছড়ি বনাঞ্চল থেকে পাচারকারকালে বক প্রজাতির বিরল ‘মালায়ন নাইট হিরোন’ পাখি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় এ পাখিটি বন বিভাগের সদস্যরা জব্ধ কওে বলে জানা যায়।

এক শ্রেণির বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট এ বিরল প্রজাতির পাখিটি ব্যাগভর্তি করে পাচার করার সময় বন বিভাগ উদ্ধার করে। অভিযান চলাকালিন সময় সু-কৌশলে পাচারকারী দল পালিয়ে যায়। বিলুপ্ত প্রজাতির মালায়ন নাইট হিরোন পাখিটি উদ্বার এর সংবাদ পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও), কাপ্তাই রেঞ্জ অফিসে আসে। এটির দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া এ্যভিয়ারি পার্কে হস্তান্তর করার জন্য বলে। বন্যপ্রাণী পাচারকারীদের আটক করে আইনী ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, উক্ত বিরল প্রজাতির মালায়ন নাইট হিরোন, তিন পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে তেমন দেখা মিলেনা। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে এটি উদ্ধার করি। এবং বিভাগীয় কর্মকর্তা ঘটনাস্থলে এসে পাখিটির চিকিৎসা করার জন্য রাঙ্গুনিয়া এ্যাভিয়ারী পার্কে হস্তান্তর করার নির্দেশ দেয়। উদ্বার হওয়া পাখিটি বিকাল ৪টায় সহকারী বন সংরক্ষক মোঃ জামাল উদ্দিন, সাবেক রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন ও বন বিভাগের লোকজনের উপস্থিতে রাঙ্গুনিয়া এ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়।