বান্দরবনের রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে অতিদরিদ্র পরিবার পেল ৪২টি বকনা গরু
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দবানের রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি সহায়তা ও পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৪২টি বকনা গরু প্রদান করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং অংশীদারিত্ব বেসরকারী এনজিও সংস্থার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (এইচ.এফ) এর আয়োজনে এসব গরু প্রদান করা হয়।
সোমবার (৪ মে) সকালে ফাক্ষ্যং পাড়া মাঠ প্রাঙ্গনে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা প্রধান অতিথি উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। তারাছা ইউনিয়নের দায়িত্বরত কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উনিহ্লা মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াাইঅং মারমা। বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মার্মা, তেঁতুলিয়া পাড়া গ্রাম প্রধান ক্যনুমং মারমা, ফাক্ষ্যংগ্রী পাড়া কারবারি মংক্যসিং মারমা, পাড়া উন্নয়ন সমিতির সভাপতি অংসিংনু মারমা, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা রূপন দাশ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উবাসাই মারমা।
অনুষ্ঠান শুরুতে জুটিমং মারমা সঞ্চালনায় রোয়াংছড়ি এপি প্রকল্পের উদ্দেশ্য স্বগত বক্তব্যে তুলে ধরেন, রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের উপকারভোগীদের কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৪২ট পরিবারকে পর্যায়ক্রমে ৪২টি বকনা গরু বিতরণ করা হয়। বিতরণের পূর্বে প্রাণীসম্পদ বিভাগে উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা রূপন দাশ প্রত্যেকটি গরুর স্বাস্থ্যর চেক করেন। পরে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান উনুমং মারমা সকল উপকারভোগীর হাতে একে একে তুলে দেন।