শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

দীঘিনালায় ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহত

৮৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রাক্টর চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ই জানুয়ারী) সকালে উপজেলার পুলিন হেডম্যান কার্বারী পাড়ায় এঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম সুজন চাকমা (৭)। সে বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইট বোঝাই ট্রাক্টরটি বাবুছড়া যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থালে নিহত হয় সুজন চাকমা। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাক্টরের চালক মোঃ হানিফ (২৮)কে আটক করে পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টর চাপায় বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুজন চাকমা(৭) নিহত হয়। ড্রাইবার পুলিশ হেফাজতে আছেন। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা নথি ভুক্ত করা হবে।

এসময় দীঘিনালা সেনা জোন ও দীঘিনালা থানার পক্ষ হতে নিহত শিক্ষার্থীর লাশ দাহ করার জন্য নগদ ১৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়।