শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

লামায় মোটর সাইকেল ড্রাইভার কর্তৃক কিশোরী ধর্ষিত, ধর্ষক আটক

৫৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

বান্দরবানের লামায় ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার কর্তৃক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিচার চেয়ে ভিকটিম নিজে বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। লামা থানা মামলা নং ০৩, তারিখ ১২ জানুয়ারী ২০২১ইং।
ভিকটিমের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির প্রয়োজনীয় কাজে তাদের মেয়ে চকরিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার মোঃ আলাউদ্দিন (৩৫) মেয়েটিকে চকরিয়া নিয়ে যাওয়ার কথা বললে, মেয়েটি তার মোটর সাইকেলে উঠে। মোটর সাইকেল ড্রাইভার আলাউদ্দিন মেয়েটিকে চকরিয়া না নিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের নাছির রোডের নিতাবনিয়া এলাকার মারচা কোম্পানীর মর্তুজার রাবার বাগানে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। সোমবার (১১ জানুয়ারী ) বেলা সাড়ে ১০টায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

এদিকে মেয়েটির চিৎকারে ওই বাগানের এক নারী শ্রমিক এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে ওই নারী শ্রমিক মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। বিষয়টি মেয়ের পরিবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা আইনী ভাবে অগ্রসর হতে পরামর্শ দেয়।

ভিকটিম জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘিলাতলী এলাকার আবু ছালেহ এর ছেলে মোঃ আলাউদ্দিন তাকে ধর্ষণ করে। ভিকটিমের বাড়ি ইউনিয়নের বনপুর এলাকায়। ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন মামুন বলেন, আমরা ভিকটিমের পরিবারকে আইনী সহায়তা নিতে পরামর্শ দিয়েছি। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাত ৯টার দিকে ভিকটিম ও তার অভিভাবকরা থানায় আসে। ভিকটিমের বক্তব্য শুনে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ আলাউদ্দিনকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকা হতে আটক করা হয়েছে।