শিরোনাম
কাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধারজাতীয় পরিচয়পত্র সংশোধন করতে অর্ধ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

রাজস্থলীতে অস্ত্রসহ এক যুবক আটক

৮০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্প সুত্রে জানা যায় রবিবার (১০ জানুয়ারী ) রাত আনুমানিক ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উসিংমং মারমা ( ২৪)কে ১ টি চাইনিজ পিস্তল ৫ রাউন্ড গুলি ২ রাউন্ড কার্তুজ ১টি কার্তুজ বন্দুক নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপরসহ আটক করা হয়। তার বাড়ী রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায় বলে জানা গেছে।

উল্লেখ্য সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গাইন্দ্যা এলাকায় চাঁদা আদায় করার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে গেছে বলে সেনা সুত্রে জানা যায়। পরে আটক কৃত আসামীকে রাজস্থলী থানায় সোর্পদ করা হবে বলে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান।