শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

৯ম পে-স্কেল গেজেটের দাবিতে পানছড়িতে কর্মকর্তা–কর্মচারীদের শান্তিপূর্ণ বিক্ষোভ

১০

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
দ্রুত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও তা কার্যকর করার দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা–কর্মচারীরা ন্যায্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে কর্মজীবনে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

তারা আরও বলেন, সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মকর্তা–কর্মচারীদের মনোবল ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে সরকারি সেবার মানের ওপরও। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ৯ম পে-স্কেল গেজেট দ্রুত প্রকাশ ও কার্যকর করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।