শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

নির্বাচনে কাপ্তাই ৪১ বিজিবি’র ২০ প্লাটুন সদস্য মোতায়েন

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাপ্তাই ৪১বিজিবি ২০প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) কর্তৃক দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুত্র জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দূর্গম সীমান্ত এলাকাসহ দুটি জেলার ৭টি উপজেলার২৬৭টি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে নিমিত্তে নিরলসভাবে কাজ করে চলছে বিজিবি সদস্যরা। এছাড়া ৭টি বেইজ ক্যাম্পে ২০প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসাবে টহল ড্রোন এবং বর্ডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

কাপ্তাই বিজিবি ২৯৯ রাঙ্গামাটি আসনের মোট ৫টি উপজেলা কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, কাউখালী ও জুড়াছড়ি এবং চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া ও রাউজান নির্বাচী দায়িত্ব পালন ও শৃঙ্খলার দায়িত্ব পালন করবে বলে জানান। ইতিমধ্যে বিজিবি নির্বাচন শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বিজিবি টলহ জোরদার, গোয়েন্দা নজরদারি, সন্দেহ বাজনদের তল্লাশি, প্রশাসনের লোকদের সাথে সার্বক্ষণিক কাজে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী কাজ করবে।

কাপ্তাই ৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তি শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য বিজিবি কাজ করছে। আমরা চাই শৃঙ্খলাভাবে সুন্দর, সুষ্ঠ ও নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দিতে।