শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

রাজস্থলীতে মারমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন শীতবস্ত্র বিতরণ

৪৩

॥ মোঃ,আজগর আলী খান,রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কনকনে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য অসহায় হত দরিদ্র পাহাড়ী বাঙ্গালী প্রায় ৬২ অসহায় শীতার্ত পরিবারের মাঝে মারমা ওয়েলফেয়ার এর উদ্যাগে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন কম্বল বিতরন করা হয়।

এসময় ক্রংসাগই পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান অংনুচিং মারমা।

প্রধান অতিথি বলেন, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্র কমিটির আহবায়ক ভদন্ত গুনবংশ থের এর নির্দেশনায় অসহায় হত দরিদ্র পাহাড়ী বাঙ্গালীর মাঝে এ শীতবস্ত্র বিতরন করে সমাজে রাষ্ট্রে অসাধারন ভুমিকা রেখেছেন, ভবিষৎ সকলে মঙ্গলের জন্য এ সংগঠনটি আরো কাজ চালিয়ে যাবে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন রাঙ্গামাটি জেলা পরিষদ হতে সার্বক্ষনিক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কম্বল পেয়ে আছিয়া বেগম বলেন,, আমাদের সকল কে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে শীতবস্ত্র দিয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি তাদের প্রান ভরে দোয়া করি। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক অংশেপ্রু মারমা, সদস্য সচিব উষাচিং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।।