শিরোনাম
কাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক

খালেদা জিয়ার স্মরণে রামগড়ে বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল

১৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র প্রবীণ উপদেষ্টা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (১৫জানুয়ারি ) দুপড়ে রামগড় নাকাপা এলাকায় উপজেলা কমিটির উদ্যোগে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য মুসা আহম্মেদের সঞ্চালনা ও সদস্য আবু হানিফ এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথী হিসেবে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব ফয়েজ আহম্মদ, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত উল্ল্যাহ্, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উপস্থিত ছিলেন। এতে রামগড় পাতাছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রবীণ বিএনপির সদস্য সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।