শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

পরিবহন খাতের সেবায় সন্তুষ্ট নয় রাঙ্গামাটিবাসী : অংসুই প্রু চৌধুরী

৬৫

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, পরিবহন খাতের সেবায় সন্তুষ্ট নয় রাঙ্গামাটিবাসী। রাঙ্গামাটি থেকে প্রায় ৮০ শতাংশ মানুষ চট্টগ্রাম কিংবা অন্যান্য রাস্তায় যাতায়াত করে। কিন্তু এখনো পরিবহনের সেবায় অসন্তুষ্ট এ জেলার মানুষ। যে হিসেবে যাত্রী বেড়েছে,সে হিসেবে রাস্তাঘাটের উন্নতিও হয়েছে। কিন্তু পরিবহন খাতে গাড়ির মানের দিকে অনেক পিছিয়ে রাঙ্গামাটিবাসী।

শনিবার (৯জানু) সকালে শহরের পুরাতন বাস টার্মিনালস্থ চট্টগ্রাম-রাঙ্গামাািট মোটর মালিক সমিতির অফিসের কার্যালয়ে দূরপাল্লার বাস সার্ভিস রিল্যাক্স পরিবহন নামে দুইটি বাস রাঙ্গামাটি হইতে ঢাকা,রাঙ্গামাটি হইতে ময়মনসিংহ সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানী,সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ আব্দুর রহমান, তিন পার্বত্য জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুছ ভূঁইয়া প্রমুখ।

চেয়ারম্যান বলেন, পরিবহন ছাড়া যেমন যাত্রী যাতায়াত করতে পারে না,তেমন যাত্রী ছাড়াও পরিবহন অচল। পরিবহন খাতে উন্নত হলে রাঙ্গামাটির মানুষ একটু হলেও এগিয়ে যাবে। ঢাকা-রাঙ্গামাটি, রাঙ্গামাটি-ঢাকা পরিহনের সেবা নিম্নমান বা সেবা নেই এটা বলার আর সুযোগ থাকবে না।