শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে পল্লী উনয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবেজাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ সমবায়ীকে ঋণ ও চারা প্রদানআপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মানিকছড়িতে কর্মী সমাবেশে

দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে-অপু

৬৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে যদি নিজেকে গড়ে তুলতে হয় তাহলে সত্যিকার ভাবে তাঁর আদর্শ বুকে ধারণ করে ত্যাগী কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। জাতির পিতা এ দেশের মানুষের জন্য তাঁর সবকিছু ত্যাগ করেছিলেন। দেশের মানুষের জন্য কাজ করতে পারাটাই একজন রাজনৈতিক কর্মীর জন্য সবচেয়ে বড় সার্থকতা। এছাড়াও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানিকছড়িতে ছাত্রলীগের বিশাল কর্মী সমাবেশে এসব কথা বলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলতে হবে। দেশের মানুষকে কিছু দিয়ে যাবে, যেন জাতির পিতার আত্মা শান্তি পায়’। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হতে গড় সংগঠন। মুজিব আদর্শের সৈনিক ছাত্রলীগের নেতা-কর্মী প্রত্যেকের দায়িত্ব বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা।

বৃহম্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ি আমতল ভূইয়া মার্কেট সংলগ্নে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সাবেক-বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে কর্মী সমাবেশে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা আ.লীগ সাধারণ সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, মোঃ শফিকুর রহমান ফারুক, আ.লীগ সাধারণ সম্পাদক ও নব গঠিত জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিকাশ নন্দী , যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা সমাবেশে বক্তব্য রাখেন।

মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়’র সঞ্চালনায় কর্মী সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী,বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।