শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল আটক

১২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৮টা ৫ মিনিটে সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বৌদ্ধমনি বিওপি হতে পশ্চিম দিকে প্রায় ১ কিলোমিটার দূরে, মেইন পিলার ২২৬৭-এর ০২ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঠালতলী এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে সাবান, শ্যাম্পু, জিরা, কসমেটিকস, রান্নার সরঞ্জাম ও নারীদের পোশাক সহ বিভিন্ন পণ্য। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৫৮ টাকা। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।