শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

মানিকছড়িতে ডিবির হাতে ইয়াবাসহ আটক ১

৫০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ রাজীব পাল (২২) নামে একজনকে আটক করেছে খাগড়াছড়ি ডিবি পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারী) রাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল এলাকার পাঁকা রাস্তার উপর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ১নং মানিকছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মৃতঃ দীলিপ পালের ছেলে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, ডিবি পুলিশ খাগড়াছড়ি ইউনিটের এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গচ্ছাবিল এলাকার পাঁকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তাকে মানিকছড়ি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।