শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার রাজস্থলীতে অনুষ্ঠিত

১২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ডিসেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে এ উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব দেবাশীষ কুমার দাশ। উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা মোতালেফ এসএসও, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা নাজিম উদ্দিন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রানী সম্পদ কর্মকর্তা আবদুল নোমান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আশিষ ভৌমিক প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজের ১৩টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।