শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কচুরিপানা সমস্যার সমাধানে লিলা প্রকল্পের উদ্যোগে স্থানীয় নারীদের প্রশিক্ষন

১৭

নিজস্ব প্রতিবেদক ॥
দেশের বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ আজ সংকটের মুখে। প্রতি বছর জলজ আগাছা কচুরিপানার আগ্রাসনে হ্রদ তার প্রাণশক্তি হারাচ্ছে। একই সাথে জনসংখ্যা বৃদ্ধির কারণে চাষযোগ্য জমি ও কর্মসংস্থানের অভাবে দিন দিন পিছিয়ে পড়ছে পার্বত্য অঞ্চল। এই সংকট মোকাবেলায় স্থানীয় যুবদের অংশগ্রহণে LELA (Learn from the Environment and Lead to Adapt) প্রকল্পের আওতায় স্থানীয় প্রান্তিক নারীদের নিয়ে আয়োজন করা হয় ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ।

প্রকল্পের অধীনে, গত ৩ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর মাসব্যাপী প্রশিক্ষণ এর মধ্যে ৭ দিনের একটি বিশেষ ভাসমান কৃষি প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২ডিসেম্বর) রাঙ্গামাটি শহরের ভ্রাম্মণটিলায় অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হল সমস্যার সাথে স্থানীয় সমাধানের উদ্যোগ। পার্বত্য অঞ্চলের প্রচলিত প্রযুক্তির সমন্বয়ে টেকসই ভাসমান কৃষি মডেল গড়ে তোলা ।

প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নাইউপ্রু মারমা বলেন, “লিলা কার্যক্রম প্রশংসনীয়, প্রতিবছরই কচুরিপনা নিয়ে স্থানীয়রা নানা সমস্যার সম্মূখীন হয় তাই এই কার্যক্রম একটি আয়ের মাধ্যমও হতে পারে।

শাহানাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার, রাঙ্গামাটি সদও বলেন, লিলা এর এই উদোগ্য চলমান রাখতে হবে, আশেপাশের সবাইকে ভাসমান চাষাবাদে উদ্ধুত করতে হবে, কাপ্তাই লেকে কচুরিপনা সুধু স্থানীয়দের নয় জল জীবনকে বিশেষ ভাবে প্রভাবিত করে। তাই এই সমস্যা সমাধানে আমাদের আরো নতুন উদ্ভাবন এবং নতুন চিন্তাধারা নিয়ে আসতে হবে।

বেনজিন চাকমা এরিয়া কো-অর্ডিনোটর, সচেতন নাগরিক কমিটি, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেন, জনসংখ্যা বাড়ছে কৃষি জমি পরিমাণ কমছে। এ প্রশিক্ষণে নারীদের পাশাপাশি পুরুষদের সংযুক্ত করত হবে। আবর্জনাকে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নিয়ে লিলা প্রশংসনীয় কাজ করছে।

সুরো চাকমা প্রোগ্রাম ম্যানেজার, প্রোগ্রেসিভ রাঙ্গামাটি বলেন, লিলার কার্যক্রম আরো বিস্তারভাবে করার উদ্যোগ নিতে হবে। যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ফান্ড সংগ্রহ করে এটির কার্যক্রম বাড়াতে হবে।

কালাসোনা চাকমা প্রশিক্ষনার্থী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যা অর্জন করেছি অব্যশ্যই ভাসমান বেড তৈরি করব, লিলা প্রকল্পের সহোযোগীতায় আমরা স্বাবলম্বী হবো আশা রাখছি। আমরা সম্পূর্ন সহয়তা না পেলেও এটা আমরা নিজের পরিবারে পুষ্টি যোগানের জন্য আমি ভাসমান বেড করে যাব বলে উল্লখ করেন প্রশিক্ষনার্থী স্বর্ণা বেগম।

লিলা প্রকল্পের আওতায় স্থানীয় ১৫ জন নারীদের ভাসমান বেড তৈরি, জৈব চাষ পদ্ধতি, বিপণন কৌশল ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে । এছাড়াও পারিবারিক পুষ্টি বাগান সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে । এই উদ্যোগটি কচুরিপানার সমস্যা সমাধানে এটিকে সম্পদে রূপান্তর করে স্থানীয়দের সার্বিক সহযোগিতা করবে ।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিল সার্ভিস রাঙ্গামাটি, বিডি ক্লিন রাঙ্গামাটি জেলা, ইয়ুথ ভোলেন্টিয়ার ফাউন্ডেশন এবং স্থানীয় জনপ্রতিনিধী, ছাত্র প্রতিনিধী ও ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি-