শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

দীঘিনালায় বিআরডিবি’র বার্ষিক সাধারণ সভা

১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
সমবায় শক্তি সমবায় মুক্তি প্রতিপাদ্য নিয়ে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) আওতাভুক্ত এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ডিসেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে বিআরডিবি কার্যালয়ে এ সভা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শ্যমল মিত্র চাকমা সঞ্চালনায় ৪৩তম বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা। এতে উপস্থিত ছিলেন বিআরডিবি’র সালকে সভাপতি, আনন্দ মোহন চাকমা, মোঃ মোস্তফা কামাল ও জাহানারা বেগম। এছাড়া দীঘিনালা উপজেলায় বিআরডিভি আওতায় ভুক্ত সমিতির প্রতিনিধিবৃন্দ। এতে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় গত এবছরের আয় ব্যয় হিসাব নিরূপন করা হয়। এবং আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

আলোচনা সভায় দীঘিনালা উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো সোহেল রানা বলেন, সরকার পল্লী উন্নয়ন বোর্ড এর সমবায় সমিতির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে কাজ করছে। পল্লী উন্নয়ন বোর্ড এর সমবায় সমিতির মাধ্যমে ঋন নিয়ে বিভিন্ন প্রকল্প মাধ্যমে সমিতির সদস্য স্বাবলম্বী হচ্ছে। তাদে ভাগ্য পরিবর্তন করছে।