শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির ৭ম বর্ষপুর্তি পালন

নেতৃত্বে বিভাজন হলে শান্তি ও অধিকার প্রতিষ্ঠার অন্তরায় সৃষ্টি হয়

৭৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম হলো শান্তিপূর্ণ এলাকা অথচ এ শান্তি বিনষ্টে অন্যরা সুযোগ করে নিচ্ছে। এলাকার বা সামাজিক সমস্যাগুলো নিজেরাই বসে সমাধান করুন। নেতৃত্বে বিভাজন হলে শান্তি ও অধিকার প্রতিষ্ঠার অন্তরায় সৃষ্টি হয়। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের বিভাজিত নেতৃত্বের কারনে অপসুযোগ সন্ধানীরা জায়গা করে নিচ্ছে। শনিবার (২জানুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলার কুতুকছড়িস্থ রামহরিপাড়া মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটি এর ৭ম বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া এসব কথা বলেন।

সোসাইটির প্রধান পৃষ্টপোষক বিমল তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিতোষ চাকমা, সভাপতি, ৪ নং ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামলীগ ও মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটি এর সহ-সভাপতি চন্দ্র দাশ খীসা । স্বাগত বক্তব্য রাখেন মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটি এর সভাপতি সুনীতি আলো চাকমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোসাইটির দপ্তর নবেল চাকামাসহ সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকারের এবং জনগনের উন্নয়ন কর্মকান্ডের অর্থ দলের এক শ্রেণীর লুটেরাগোষ্টি লুটপাট করছে। বিদেশে অর্থ পাচার করে দিচ্ছে। ট্রাঙ্কভর্তি হাজার কোটি টাকা উদ্ধার হচ্ছে। জনগনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য বক্স খাটের নিচেও লুকানো হচ্ছে। এসব লুটেরাশ্রেণী শান্তি ও উন্নয়নের ক্ষতি করছে। পার্বত্য চট্টগ্রামের সামাজিক সমস্যার কথা উল্লেখ করে বলেন, এলাকার বা সামাজিক সমস্যাগুলো নিজেরাই বসে সমাধান করুন। অস্থিরতা এবং বিভাজন থাকায় অপসুযোগ সন্ধানীরা জায়গা করে নিচ্ছে। তিনি বলেন, মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটি সামাজিক সুন্দর সহাবস্থান এবং এলাকার উন্নয়নে যে অবদান রাখছে তা প্রশংসার। সোসাইটির উন্নয়ন কাজের সহযোগীতার জন্য সাপ্তাহিক পাহাড়ের সময় সাথে থাকবে বলে উল্লেখ করেন।

বিশেষ অথিতির বক্তব্যে পরিতোষ চাকমা বলেন, নিজস্ব জায়গা থাকার পরও সামাজিক উন্নয়নের অরাজনৈতিক প্রতিষ্ঠান মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির মজবুত স্থাপনা নাই। আগামীতে সোসাইটর স্থাপনা করতে যথাসাধ্য সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

সোসাইটির প্রধান পৃষ্টপোষক বিমল তালুকদার হাটি হাটি পা করে এ প্রতিষ্ঠান সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। কিন্তু সরকারিভাবে ভালো সুযোগ সুবিধা না পাওয়ায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। যে কোন উন্নয়ন প্রতিষ্ঠান মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির একটি স্থাপনা করে দিলে ভবিষ্যতে ভালো ভুমিকা রাখতে পারবে।

এর আগে অতিথিবৃন্দ মহাপুরম হিলগ্রীণ যুব সোসাইটির ৭ম বর্ষপুর্তির কেক কেটে আলোচনা সভার অনুষ্ঠান শুরু করেন।