শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রশংসনীয়: ব্রিটিশ হাইকমিশনার

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভার শুরুরেই প্রেজেন্টেশনের মাধ্যমে হাসপাতালের নানাবিধ চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ দেব।

‎এসময় ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রশংসনীয়। পানছড়ির মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এখানকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে সম্ভাবনা অনেক। আমি আশা করি, সরকার ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করলে এ অঞ্চলের মানুষ আরও উন্নত সেবা পাবে। তিনি উন্নয়ন সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, প্রতিদিন কয়েক শতাধিক রোগী চিকিৎসার জন্য আসে। কিন্তু ১০ শয্যার সীমাবদ্ধতা ও ডাক্তার-নার্স সংকটের কারণে আমরা যথাযথ সেবা দিতে পারছি না। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলে এবং পর্যাপ্ত ডাক্তার, নার্স সহ সকল বিভাগের জনবল বৃদ্ধি পেলে জনগণ প্রত্যাশিত সেবা পাবে। এছাড়াও তিনি জানান, সরঞ্জাম ও জনবল সংকট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও সর্বোচ্চ চেষ্টা করছি সেবা দিতে। কিন্তু কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে জনবল বাড়ানো জরুরি।

এরপর বক্তারা তাদের মত প্রকাশ করেন। বক্তারা বলেন, পানছড়ি উপজেলা একটি দুর্গম অঞ্চল। স্বাস্থ্য ও শিক্ষা এই দুই খাত উন্নত হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। সীমান্তবর্তী ও দুর্গম এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ এবং হাসপাতালটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কোনো বিকল্প নেই। এছাড়াও উদ্যোগ নেয়া যেতে পারে দুর্গম অঞ্চলে সাব-হাসপাতাল তৈরির। হাসপাতালটিতে নেই পর্যাপ্ত স্বাস্থ্য সেবক। পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ হলে এ অঞ্চলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।