শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দীঘিনালায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের মাল্টিমিডিয়া হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।

এ সময় নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কলেজ জীবনই উচ্চশিক্ষার মূল ভীত। তাই শুরু থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলা জরুরি। কেবল পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা ও দায়িত্ববোধও সমানভাবে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, কলেজ কেবল পাঠদানের স্থান নয়, এটি ব্যক্তিত্ব বিকাশের কেন্দ্র। তোমরা মাদক, সহিংসতা ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের সেবায় এগিয়ে আসবে—এটাই আমাদের প্রত্যাশা।

ওরিয়েন্টেশন ক্লাসে সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ দুলাল হোসেন। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের প্রভাষক সুগত দর্শী চাকমা। এ সময় বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলিপ কুমার চৌধুরী ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক যোগ সাধন চাকমা প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।