শিরোনাম
কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রামগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে নয় মাস হতে পনের বছর বয়সী শিশুদের টাইফয়েড এর বিনামূল্যে টিকাদান কর্মসূচি সুষ্ঠভাবে সম্পূর্ণ করার লক্ষে ওরিয়েন্টেশন সভা অনু্ষ্িঠত হয়েছে। সোমবার (১৮আগষ্ট) সকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, রামগড় জামায়েত ইসলাম এর সভাপতি ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও কমিউনিটি লিডার বৃন্দ।