শিরোনাম
কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদের

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
“অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি শেষে উপজেলা লেকের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা হলরুমে উপজেলা মৎস অফিসার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় ও স্বাগত ব্যক্তব্যের মধ্য দিয়ে আলোচনাসভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ্, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, চাষীদের পক্ষে আনিছুর রহমান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানের শেষে বিভিন্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে মৎস সেক্টেরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত পাঁচ মিনিটের প্রমাণ্যচিত্র প্রদর্শন পরিবেশন। সারা দেশের মতো রামগড়েও সপ্তাহ ব্যাপী পালিত এ কর্মসূচী।