শিরোনাম
কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮আগস্ট) ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

এতে বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে র‍্যালি বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে পরিষদের পুকুরে গিয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মৎস্য চাষি ফোরকান আলী, মোহাম্মদ আলী ও জুলফিকার আলী ভূট্টো প্রমূখ।

আলোচনা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।