শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

গণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম রাজস্থলীতে সেনা কর্মকতার মতবিনিময়

১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমের ৯ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী সেনাক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং রাজস্থলী উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ একটি বাহিনী। দেশের সংকটময় সময় কিংবা রাষ্ট্র কর্তৃক অর্পিত যে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনী অতীতেও নিষ্ঠার সাথে কাজ করেছে এবং বর্তমানেও দেশের সার্বিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সম্পর্ক রাঙ্গামাটি জেলার রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।