শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৪০

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

বর্তমানে শীতের প্রকোপ বেড়ে চলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং ভৌগলিক ও প্রাকৃতিক কারণে পার্বত্য অঞ্চলে তুলনামূলক ভাবে শীতের প্রভাব বেশি। তাই শীতে দরিদ্র পরিবার-পরিজন নিয়ে মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। নির্ঘুম রাত কাটাচ্ছে অভাবী মানুষ। এমতাবস্থায় গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনাবাহিনী ‘সম্প্রীতির উষ্ণতা’ ছড়িয়ে দিতে ইপিলিয়ন গ্রুপের সহায়তায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, পিএসসি,জি। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ,পিএসসি,জি, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবুল কালাম আজাদ, ইপিলিয়ন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।