শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

৫৪

॥ মিল্টন চাকমা ,মহালছড়ি ॥

খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ এর নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও মহালছড়ি উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।