শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ ক্যাম্পে ব্যাপক সাড়া

১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) প্রথমবারের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করেছে। বুধবার (৩০জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ ক্যাম্পে সেবা দেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞরা।

চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ডা. আব্দুল মোত্তালিব, ডা. সাইফুল হাসান, ডা. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. পরাগ দে, বিএমসি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. শামসুল আলম মাকসুদ, ডা. তায়েবুর রহমান রয়েল, ডা. আরিফুজ্জামান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. শহিদুল ইসলাম, ডা. মো. আইয়াজ ইব্রাহিম, ডা. মোঃ আজম ইকবাল ও ডা. মোঃ তানভীর হাসান।

বিএপি’র আয়োজনে এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পে দেড় শতাধিক বিভিন্ন বয়সের মানসিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগী ও তাদের স্বজনরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্যাম্প আরও বেশি অনুষ্ঠিত হলে উপকৃত হবেন অসংখ্য মানুষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. পরাগ দে বলেন, দরিদ্র মানুষের কথা চিন্তা করেই বিএপি প্রথমবারের মতো মাটিরাঙ্গায় এ আয়োজন করেছে। আগামী বছরও একই সময়ে আবারও এই সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় পর্যায়ে এ ক্যাম্পকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে আশার আলো জাগিয়েছে।