রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বরইছড়ির প্রবীণ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মারা গেছেন। শাররীক অসুস্থ জনিত কারনে তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার (১৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিতিতে রবিবার বিকেল ৪ ঘটিকায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিকেল পাঁচটায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে বরইছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা একজন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য মানুষকে হারানোর কথা জানিয়েছেন। তিনি পাঁচ ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।