শিরোনাম
রামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতা

কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতা ও পেশাদারিত্বকে সকল ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্যের শিকার না হয়, কোনো অভিভাবক যেন প্রতারণার শিকার না হন এবং কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় এ বিষয়ে FACD-CAB-কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১২সেপ্টেম্বর) রাতে ঢাকার বনানীর হোটেল সেরিনা’র হলরুমে এক্সিকিউটিভ কমিটি ২০২৫-২০২৭-এর এক বছর পূর্তি উপলক্ষ্যে Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)-এর “পরিবর্তনের এক বছর” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এসব কথা বলেন।

বক্তব্যে প্রধান অতিথি মন্ত্রী সাচিং প্রু বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানবসম্পদ। পাহাড় ও সমতলের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা আর কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের সন্তানরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

পাহাড়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনা ও তথ্যের অভাবে তারা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে। তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ স্কলারশিপ, আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন, ভর্তি ও ভিসা কাউন্সেলিং এবং IELTS প্রস্তুতিতে সহায়তার ওপর জোর দেন। পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানান মন্ত্রী।

বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতের স্বচ্ছতা ও নৈতিকতা প্রসঙ্গে মন্ত্রী সাচিং প্রু উল্লেখ করেন, কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্য বা প্রতারণার শিকার না হয় সে বিষয়ে FACD-CAB-কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বচ্ছতা ও পেশাগত মান ধরে রাখলে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন FACD-CAB-এর আহ্বায়ক জিএম ফারুক, FACD-CAB-এর সভাপতি জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান এবং আমন্ত্রিত বিশেষ অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী এমপি ও মিজ্ সেলিনা সুলতানা নিশিতা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শিক্ষা পেশাজীবী এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা।