শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মানিকছড়িতে কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে মতবিনিময়

১৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে অংশীদারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিপন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহাকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উথোয়াইপ্রু মারমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, জুয়েল মনি পাল ও ডিলার এসএম জাহাঙ্গীর আলম প্রমূখ।

সভায় সুশাসন প্রতিষ্ঠা এবং কৃষকদের সরকারি পরিষেবা নিশ্চিত করণের লক্ষ্যে বিস্তারিত তুলে ধরে আলোচনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য স্টেকহোল্ডারগণও অংশ নেয়।