শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বাঘাইছড়ির সাজেকস্থ বাঘাইহাট এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ’র সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে সেনা অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে বাঘাইহাট সেনা জোন ৬ই বেংগল।

মঙ্গলবার (২৯জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাজেক ইউনিয়নের দুর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে তারা পিছু হটে। পরে বিকালে বাঘাইহাট সেনা জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি বলেন, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড তাজা গুলি, ৪২টি গুলির খালি খোসা, দুটি তাজা শটগানের কার্তুজ, ইউপিডিএফ’র পতাকা, চাঁদার রশিদ বইসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলে জানান। পলায়নরত সন্ত্রাসীদের শনাক্ত করে আটক করতে তৎপরতা চলছে। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি।