শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিল

১৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) কমিটিকে স্বাগত ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি ওয়াদুদ ভুইয়াকে কৃতজ্ঞতা জানিয়ে রামগড় বিএনপি পরিবারের আনন্দ মিছিল।

বুধবার (২জুলাই) বিকালে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীরা একযোগে জড়ো হয়ে এ আনন্দ মিছিল করে। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে এলাকা।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে মাষ্টারপাড়া সিনেমাহল বাজার, রামগড় বাজার প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় ব্যক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা, পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভুইয়া, নব কমিটির উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাংবাদিক মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্যাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।