শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

রাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালন

২৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
“শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটি এর যৌথ আয়োজনে মে দিবস-২০২৫ইং পালন উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেছেন, মালিক শ্রমিক ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা ও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করলে দেশ সমৃদ্ধ হবে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, রাঙ্গামটি জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাঙ্গামাটি জেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব, এডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমির জনাব, মোহাম্মদ আব্দুল আলীম, জনাব মোঃ মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, জনাব আবুল কালাম, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, জনাব মোঃ দীদারুল আলম, অর্থ সম্পাদক, রাঙ্গামাটি জেলা কার-মাইক্রো শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক আরো বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের শ্রম কল্যাণ কেন্দ্র, ঘাগড়া থেকে প্রশিক্ষণ গ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেন। মহান মে দিবসের ২০২৫ এর প্রতিপাদ্য হচ্ছে “শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে “এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ এর প্রতিপাদ্য হচ্ছে “শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করবে এ অভিপ্রায়ও ব্যক্ত করেন।

এসময় বক্তারা বলেন, তীব্র প্রতিযোগিতামূলক মুক্তবাজার অর্থনীতির বর্তমান বিশ্বব্যবস্থায় দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে শ্রমিকদের শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। একইসাথে, শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে যাতে নিয়োগ করা না হয় সেজন্য মালিক শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয় হতে, বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় করণীয় এবং আইনগত বিভিন্ন বিষয়ের লিফলেট বিতরণ করা হয়। শ্রমিক কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে এবং শ্রমিকদের আইনগত পাওনাদি অনাদায়ী থাকলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর হট লাইন নাম্বার ১৬৩৫৭ (টোল ফ্রি) অভিযোগ জানানোর বিষয়টিও গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়।

এদিকে এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর নেতৃত্বে আয়োজিত উৎসবমুখর র‌্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পরে সকলে আলোচনা সভায় উপস্থিত হন।