শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজোনের উদ্যোগে নিরাপত্তা সভা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৫ফিল্ড আর্টিলারী জোনের দায়িত্বপূণ এলাকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪এপ্রিল) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে, মাটিরাঙ্গা জোনের উদ্যােগে অত্র জোনের আওতায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভাটি অনুষ্টিত হয়েছে।

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল কৌশিক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ খান, পিএসসি উপস্থিত ছিলেন। এসময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক শেখ কামরুজ্জামান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক চৌধুরী,মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হাসিবুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল সহ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে লে.কর্ণেল কৌশিক জাহান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বতাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করছে সেনাবাহিনী। দেশের যে কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।