শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙ্গামাটিতে লংগদু সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা

১৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেছেন লংগদু জোন। বৃহস্পতিবার (২৪এপ্রিল) দুপুর ১২টায় লংগদু জোনে সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায়, দেশের বর্তমান পরিস্থিতিতে লংগদু উপজেলার শান্তি-শৃংঙ্খলা ও সম্প্রীতি নিয়ে আলোচনা করা হয়। এসময প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

প্রধান অতিথি এসময় সকলের পরামর্শ শোনেন এবং সে অনুযায়ী উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দেন। তিনি মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার পরামর্শের পাশাপাশি জোনকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার তদন্ত ওসি স্বরজিৎ দেবনাথ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।