শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

সরকারি চাল মজুদ রাখার অভিযোগে রাঙ্গামাটিতে তিন ব্যবসায়ীকে জরিমানা

১১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি চাউলের বস্তা মজুদ রাখার দায়ে মাইনীমুখ বাজারের তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলার মাইনীমুখ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এ অর্থদন্ড দেন।

গোপন সংবাদেও ভিত্তিতে ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন, এসময় সরকারি চাউল ব্যবসায়ীদের গোডাউনে মজুদ রাখার দায়ে, খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ বিপণন বিতরণ স্থানান্তর আইন ২০২৩ এর ২১ নং আইনে মাইনীমুখ বাজারের ইখওয়ান স্টোর কে নগদ ১৫ হাজার টাকা, কাদের স্টোরকে ১০ হাজার টাকা এবং মেসার্স রহমত স্টোর কে ১০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করেন।

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ।