শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদসহ মোঃ রিপন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) সকালে রামগড় থানাধীন পৌরসভাস্থ দারোগা পাড়া এলাকায় ১০ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রিপন রামগড় পৌরসভার ডেবারপাড়া এলাকার মোঃ কেপায়েত উল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মোহাম্মদ আনিস উদ্দিন ও এএসআই (নি:) মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল আলীম সহ এর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ড দারোগাপাড়া নাসির উদ্দিন রানা এর ভাঙ্গারী দোকানের সামনে থেকে ১০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।