শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

বাঘাইছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর ওয়ার্ড কমিটি ঘোষণা

১৬

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঘাইছড়ি পৌর শাখার ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় ৩১ বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ, বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কাউছার উদ্দিন নুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় সর্বসম্মতিক্রমে সভাপতি মোঃ সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আহম্মদ উল্লাহ (আব্বাস), সাংগঠনিক সম্পাদক রওশন আলী এবং সৈয়দ আহম্মদ শাকিল কে অর্থ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

এসময় অতিথিরা বলেন, অক্লান্ত শ্রম,দক্ষতা, স্বচ্ছতা এবং নিষ্ঠার কারণে সংগঠনটি অনেক সুনাম অর্জন করেছে। অরাজনৈতিক এ সংগঠনের সদস্য সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামুলক কাজ করে যাচ্ছে। ফলে বাঘাইছড়ি উপজেলায় এর সুনাম ছড়িয়ে পড়েছে।