শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৩৮ বীরের প্রতিনিধি ক্যাপ্টেন শামসির আরেফিন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক দূর্জয় সরকারসহ উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, পূজা উদ্যাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।