শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

২

॥ মিলটন বড়ুয়া ॥
রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেছেন, পরিষদের সক্ষমতা অনুযায়ী জনকল্যাণে আমরা কাজ করবো। দাতা সংস্থাগুলোও আমাদের সহযোগীতা করছে। শিক্ষা খাতে শূন্য পদে নিয়োগ চ্যালেঞ্জিং বিষয়, বিগত পরিষদও করতে পারেনি। শিক্ষায় আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে আমরা দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না। সোমবার (৫ অক্টোবর) বিকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষ এনেক্স ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, পরিষদের সদস্য অ্যাড. মামুনুর রশিদ মামুন সহ সকল সদস্যবৃন্দ, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, বাংলাদেশ জাতয়িতাবাদী দল (বিএনপি) সরকারের প্রধনমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনী ইস্তেহারে জনকল্যাণে যে সব ওয়াদা করেছেন আমরা সেভাবেই কাজ করবো। পরিষদের কাছে হস্তান্তরিত বিভাগগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কাজগুলো করবো। প্রত্যন্ত অঞ্চলেল শিক্ষা ব্যবস্থার যে নাজুক পরিস্থিতি ও সমস্যাগুলোর উত্তোরণ ঘটাতে চাই। তিনি বলেন, পরিষদ সবার উন্নয়নের প্রতিষ্ঠান তাই সেভাবেই এগিয়ে নিয়ে যাবো।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, শিক্ষা খাতে শূন্য পদে নিয়োগ চ্যালেঞ্জিং বিষয়, বিগত পরিষদও করতে পারেনি। শিক্ষায় আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবেঅ আমরা দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না। স্বাস্থ্য খাতের সকল সমস্যাগুলো দুর করার চেষ্টা চলছে। ডাক্তারের উপস্থিিিত সন্তোষজনক নয়। আমাদের ঘাটতি রয়েছে স্বাস্থ্য খাতে। ডেঙ্গু পরীক্ষায় কীট অপ্রতুল, কমিউনিটি ভিত্তিক ক্লিনিকগুলোর স্বচ্ছলতা ফেরানোর দ্রুত প্রচেষ্ঠা আমাদের রয়েছে। পরিষদের সক্ষমতা অনুযায়ী জনকল্যাণে আমরা কাজ করবো। চিকিৎসা জাতীয় সরঞ্জাম সরবরাহ বাড়িয়ে অভাব মোচনের কাজ করবো। প্রসবকালীন সময়ে মাতৃমৃত্যু ঠেকাতে জোর দেওয়া সহ সকল সমস্যা দুর করার চেষ্টা চলচ্ছে।

কৃষি ও পর্যটন খাতের বিষয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কোল্ড ষ্টোরেজ করা সহ ফ্রুট প্রসেসিং সেন্টার করারও ব্যবস্থা নিচ্ছি যাতে কৃষকদের উৎপাদিত পন্যের সঠিক মান ও দাম পায়। বাজার ব্যবস্থায়ও আমাদের কাজ করার উদ্যোগ রয়েছে। পর্যটন খাতের উন্নয়নে ও জনকল্যাণে বিনিয়োগকারীদের আহ্বানের জন্য প্রশাসনিক প্রসেসিংগুলোও এগিয়ে নিচ্ছি। দাতা সংস্থা ইউএনডিপিও আমাদের সহায়তা করছে। পর্যটন খাতের উন্নয়নে কিছিু কিছু এলাকায় ক্যাবলকার সংযোজনের বিষয়ে আমাদের ভাবনা রয়েছে। এতে করে আমরা অন্তত যুবক যুবতী মিলে পাঁচা হাজার কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। বন বিভাগের বিষয়ে বলেন, যা দেখলাম বন বিভাগ যেন সবার শত্রু হয়ে উঠছে। খালি মামলা আর মামলা উনারা যদি মামলাই করতে থাকেন তাহলে সামাজিক বনায়নও হবে কিভাবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, পরিকল্পনা অনেক কিন্তু কোথাও কোথাও বাঁধা আর সুতাও ছিঁড়ে যায় যায় অবস্থা। দারিদ্র বিমোচনে কর্মসংস্থান প্রকল্প হাতে নিচ্ছি। বেকারদের আয় রোজগারে সুবিধার জন্য অর্থলগ্নীকারী ব্যাংকগুলোকে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে ঋণ দেওয়ার অনুরোধ করেছি। ক্ষুদ্র শিল্পের জন্য আমাদেরও প্লান রয়েছে। তিনি বলেন, সাংবাদিকরা আমাদের উন্নয়নের বাইরে নয় আপনারাও আমাদের একই পরিবারের অংশ।

পরে পরিষদের সদস্য মামুনুর রশিদও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনকল্যানের দায়িত্ব নিয়েছি তবে বিগত সময়ের জঞ্জাল পরিস্কারের দায়িত্ব আমরা নি নাই। দলমতের উর্দ্ধে থেকে আমরা কাজ করবো। তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব হলো সরকারের দেওয়া ৩১দফার সঠিক বাস্তবায়ন। সাংবাদিকদের সহযোগীতাও আমাদের প্রয়োজন।