শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

লামায় বালুর ডাম্পার গাড়ির চাপায় পড়ে কিশোর নিহত

৪০

॥লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের সময় বালুর ডাম্পার গাড়ির চাপায় পড়ে জয়নাল আবেদীন (১৭) নামে এক কিশোর মারা গেছে। নিহত কিশোর জয়নাল আবেদীন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রইঙ্গারঝিরি এলাকার খলিলুর রহমানের ছেলে। রবিবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী একজন বলেন, ডাম্পার গাড়িটি খুটাখালী ছড়া থেকে জনৈক এমরানের ব্রিকফিল্ডের জন্য বালুর নিতে আসছিল। কিশোর জয়নাল আবেদীন ডাম্পার গাড়ির পিছনে ছিল। ড্রাইভার খেয়াল না করে গাড়িটি পিছনে নিতে গেলে ছেলেটি চাপা পড়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে, স্বজনরা লাশটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে ঘটনার পরপরই পাশর্^বর্তী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির আইসি সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রত্যেক্ষদর্শী বলেন, কিশোর ছেলেটি গাড়ির নিচে চাপা পড়ার বিষয়টি জেনেও তার মৃত্যু নিশ্চিত করতে ড্রাইভার গাড়ি পিছনে আনা বন্ধ করেনি এবং গাড়ির লোকজন ছেলেটিকে হাসপাতালে নিতে গড়িমসি করেছে।
বালু বাহী ডাম্পার গাড়ির চাপায় পড়ে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ইউনিয়নের কমপক্ষে ৪০টি স্পট হতে বালু উত্তোলন ও পাচার চলছে।

এ বিষয়ে লামা সার্কেলের (লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলামের সাথে। তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।