শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

লামা পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী জহিরুল ইসলাম

৪৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য বান্দরবান জেলার লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোঃ জহিরুল ইসলাম। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক সভায় বর্তমান মেয়র মোঃ জহিরুল ইসলামকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, লামা পৌরসভার আসন্ন ৪র্থ সাধারণ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করার লক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীর সভাপতি বাথোয়াইচিং মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা জানান, জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় উপজেলা ও পৌর নেতৃবৃন্দ বর্তমান মেয়র মোঃ জহিরুল ইসলামের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। তাছাড়া সভায় উপস্থিত আরো দু’জন মনোনয়ন প্রত্যাশীও বর্তমান মেয়রকে সমর্থন করেছে।

সভায় জেলা, উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বর্তমান মেয়র মোঃ জহিরুল ইসলামকে লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত করে চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হবে।