শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

রাঙ্গামাটিতে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার

১১৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২টি একে-৪৭ ও ১টি এসএমসি রাইফেল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের নিয়ন্ত্রাধীনের বাঘাইহাট সেনা জোনের বিশেষ অভিযানে উপজেলার সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০:৪৫ টায় বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ০২ টি একে-৪৭, ০২ টি একে-৪৭ এর ম্যাগাজিন, ০১ টি এসএমসি, ০১ টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে।

সূত্রে আরও জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়ন গত (২২নভেম্বর) হতে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করছে। এর অংশ হিসেবে শনিবার (২৮নভেম্বর ) আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে উক্ত এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।