শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

খাগড়াছড়িতে হত্যা মামলা আসামীকে যাবজ্জীবনসহ অর্থদন্ড

৫১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলাতে মোটর সাইকেল কিনে দেওয়ার নামে টাকা লুট করে আনোয়ার হোসেন নামে একজনকে হত্যার দায়ে এনামুল হককে যাবজ্জীবন কারাদন্ডসহ ২০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২৪শে নভেম্বর) খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪সালের ২৭শে অক্টোবর ব্যবহৃত মেটর সাইকেল কিনে দেয়ার কথা বলে খাগড়াছড়ির গুইমারা থেকে আনোয়ার হোসেনকে চট্টগ্রামের বারৈয়ারহাটে নিয়ে যায় দন্ডপ্রাপ্ত এনামুল হক। আনোয়ারের কাছে থাকা ১লক্ষ ১০হাজার টাকা লুট করে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এনামুল হককে আসামি করে গুইমারা থানায় মামলা করে। ২০১৮সালের ৩১শে ডিসেম্বর চার্জশীট দেয়ার পর রাষ্ট্রপক্ষ ১০জনের সাক্ষী গ্রহণ করে। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।