শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সোলায়মান আলম শেঠে’র ব্যাক্তিগত তহবিল থেকে মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

১০১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পাহাড়ে জেঁকে বসছে শীত। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন সোলায়মান আলম শেঠ। শনিবার (২৭ জানুয়ারী) সকালের দিকে মাটিরাঙ্গায় স্থাপিত নিজ বাসভবনের সামনে উপজেলার শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে (Consular Corps in Bangladesh) এর ব্যনারে সোলায়মান আলম শেঠের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

সোলায়মান আলম শেঠ জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্রগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং চট্টগ্রামে যে কয়েকজন বিত্তবান ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে শীর্ষে তাঁর অবস্থান। একইসাথে, সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

এ সময়, খাগড়াছড়ি জেলা সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা উপজেলা সভাপতি আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন। একইসাথে পুরো উপজেলায় ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।