শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গণসংবর্ধনা

বিভিন্ন জাতিস্বত্ত্বার সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য রক্ষার্থে কাজ করতে হবে

৭৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে দেশের অনন্য উদাহরণ হিসেবে গড়ে তোলা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে পার্বত্যবাসীর সকল সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করা হবে। শুক্রবার (২৬জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদর ঐতিহ্যবাহী খাগড়াপুর মাঠে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা, বিটিকেএস’র সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সত্যহা পানজি ত্রিপুরা, স্থানীয় কার্বারী ও সমাজসেবক সুধাকর ত্রিপুরা, বৃহত্তর সিলেটের চিত্ত রঞ্জন দেববর্মা, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, প্রবীর ত্রিপুরা প্রমুখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হতে পারে। কিন্তু আমরা বাংলাদেশী। বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জাতিস্বত্ত্বার সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য রক্ষার্থে কাজ করতে হবে।

অন্যান্য অতিথিরা এসময় বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় ত্রিপুরা জাতির অনেক অবদান রয়েছে। অনেক ত্রিপুরা মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার ৫২বছর পর ত্রিপুরা সম্প্রদায় থেকে প্রথম বারের মতো মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রতিমন্ত্রী পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। আগামীতেও দেশের ক্রান্তিলগ্নে ত্রিপুরা জাতি ত্রিপুরা সমাজ পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভাশেষে বাংলাদেশের ত্রিপুরা সমাজের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।