শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ২

৮৭

॥নিজস্ব প্রতিবেকদ ॥

রাঙ্গামাাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২জন নিহত হয়েছে। নিহতরা হলেন, কাপ্তাই উপজেলার গর্জনিয়া পাড়ার বাসিন্দা রনজিত কাবার্রীর ছেলে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২) এবং রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার বাসিন্দা মৃত কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪২)।
বুধবার (১১ নভেম্বর) ভোরে কাপ্তাই উপজেলার ওয়া¹া ইউনিয়নের গর্জনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার ভোর ৩টার দিকে একদল অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে প্রবেশ করে। সেই সময় ধনঞ্জয়ের বাড়িতে অবস্থান করছিলেন সুভাস তঞ্চঙ্গ্যাও। পরে সন্ত্রাসীরা তাদের দুইজনকে ঘুম থেকে ডেকে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়েছে। নিহত দুইজনই জেএসএস সংস্কারের কর্মী বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সুভাষ তঞ্চঙ্গ্যার গাঁয়ে দুই এবং ধনঞ্জয়ের গাঁয়ে পাঁচটি গুলির দাগ রয়েছে। তাদের উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।