শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়িতে তৃতীয় বার নৌকার প্রতীকে বিজয়ী কুজেন্দ্র লাল ত্রিপুরা

৬৯

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে তৃতীয় বারের মতো বিপুল ভোটে পুনরায় বিজয়ী নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (বর্তমান এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে পেয়েছে ১০হাজার ৯শ ৩৮ ভোট।

রবিার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদ্দুজ্জামান।

রিটানিং কর্মকর্তা জানান, খাগড়াছড়িতে মোট ভোটার ৫লক্ষ ১৫হাজার ৪১৯জন। ভোট কেন্দ্র ১৯৬ টি। বৈধ ভোটের সংখ্যা ২লক্ষ ৪৯হাজার ৭শ ৯৬ ভোট। বাতিলকৃত ভোট ৭ হাজার ৮শ ৫৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লক্ষ ৫৭হাজার ৬শ ৫৪ ভোট। ভোট প্রধানের শতকরা হার ৪৯.৯৯%।

ভোটের ফলাফলে- আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে ২লক্ষ ২০হাজার ৮শ১৬ ভোট। নিকটতম প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে ১০হাজার ৯শ ৩৮ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা সেনালী আঁশ প্রতীকে ৯হাজার ৫শ ২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা আম প্রতীকে পেয়েছে ৮হাজার ৪শ ৫৬ ভোট।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।