শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ভোট ছিল শান্তিপূর্ণ: কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি

তিন পার্বত্য জেলায় বিশাল ব্যবধানে আওয়ামীলীগের জয়

৯৯
মোঃ আরিফুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার ২৯৮, ২৯৯ ও ৩০০নং আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন।

 

২৯৯নং রাঙ্গামাটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার নৌকা প্রতীকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। রবিবার রাতে রিটার্নিং অফিসারের ফলাফল ও পরিবেশন কেন্দ্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও  জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ ফলাফল ঘোষণা করেন। জেলার মোট ২১৩টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ২ লক্ষ ৭১ হাজার ৩৭৩টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট অমর কুমার দে ছড়ি প্রতীকে ৪ হাজার ৯ শত ৬৫টি ভোট ও তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান সোনালী আঁশ প্রতীকে ২হাজার ৬শত ৯৩টি ভোট পেয়েছেন। পঞ্চম বারের মত এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

 

২৯৮নং খাগড়াছড়ি আসনে বেসরকারি ফলাফলে হ্যাটট্রিক জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি ২ লক্ষ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকের ১০ হাজার ৯’শ ৩৮ভোট পেয়েছেন। রবিবার রাতে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪৯.৯৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

 

৩০০নং বান্দরবান আসনে সপ্তমবারের মত সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রবিবার রাত পৌনে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণা ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, বীর বাহাদুর পেয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৬৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট। জেলার মোট ভোটার ছিল ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৩.৫৪ শতাংশ।

 

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। ভোটগ্রহণের সময় তিন পার্বত্য জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।